শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাজনৈতিক নেতা, ছাত্র ইউনিয়নের নেতা ও সংবাদকর্মীসহ ১৪৩ জন ধর্ষণ করেছে: অভিযোগ এক নারীর


রাজনৈতিক নেতা, ছাত্র ইউনিয়নের নেতা ও সংবাদকর্মীসহ ১৪৩ জন ধর্ষণ করেছে: অভিযোগ এক নারীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের এক নারী দেশটির পুলিশের কাছে অভিযোগ করেছেন- দীর্ঘদিন ধরে তাকে অন্তত ১৪৩ ব্যক্তি ধর্ষণ করেছেন। এসব ধর্ষকদের মধ্যে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ছাত্র ইউনিয়নের নেতা ও সংবাদকর্মীও আছেন বলে উল্লেখ করেছেন তিনি।

২৫ বছর বয়সী ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ। হায়দ্রাবাদের পাঞ্জাগুট্টা থানার ওসি এম. নিরঞ্জন রেড্ডি বলেন, ওই নারী ৪২ পাতার লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। তার অভিযোগপত্র দেখেই আশ্চর্য হয়েছিলাম। কিন্তু তার সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত যে নারীর কোনও মানসিক সমস্যা নেই। সেজন্য অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছি আমরা।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, আঘাত করা- এইসব ধারায় যেমন মামলা রুজু হয়েছে, একই সঙ্গে তপশিলী জাতি ও উপজাতিদের নির্যাতন রোধ আইনেও মামলা করা বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রেড্ডি বলেন, শনিবার আমরা ওই নারীর বয়ান রেকর্ড করছি। তার শারীরিক পরীক্ষাও করা হবে। আশা করছি দিন দুয়েকের মধ্যে কিছু তথ্য প্রমাণ আমরা জোগাড় করতে পারব। যার ভিত্তিতে পরবর্তী তদন্ত করা হবে।

অভিযোগ পত্রে ওই নারী লিখেছেন, ২০০৯ সালে তার বিয়ে হয়। বয়স বেশ কম তখন। বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন শুরু করে শ্বশুড়বাড়ির লোকজন। প্রায় নয় মাস ধরে যৌন নির্যাতন সহ্য করার পরে ২০১০ সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি বাপের বাড়িতে গিয়ে কলেজে ভর্তি হন। তারপর থেকেই রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সংবাদকর্মী, চলচ্চিত্র জগতের মানুষ নিয়মিত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ জানিয়েছেন ওই নারী।

আভিযোগপত্রে ১৩৯ জনের নাম উল্লেখ করেছেন তিনি। বাকি চারজনের নাম মনে করতে পারেননি ওই নারী। এছাড়া তার শারীরিক সম্পর্কের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

অভিযুক্তরা তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন মুখ খুলতে দেননি বলেও জানিয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি