শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের ফটকে সজোরে প্রাইভেটকারের ধাক্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের একটি ফটকে সজোরে ধাক্কা দিয়েছে প্রাইভেটকার। ‘হামলাকারী’ মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে। স্থানীয় সময়  শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ওই প্রাইভেটকারের চালককে ভারসাম্যহীন অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরই তাঁকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার মসজিদুল হারামের একটি ফটকের বাইরে প্লাস্টিকের ব্যারিকেট ভেঙে ফটকটিতে সজোরে ধাক্কা দেয়। এরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত ফটকের সামনে গিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নেয় এবং চালককে আটক করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি