ডেস্ক রিপোর্টঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে সোহানা নামের ১৭ দিনের এক সন্তান চুরি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) মধ্য রাতের কোনো এক সময় মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
সোহানা আক্তার গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।
সুজন খান ও শান্তা আক্তার জানান, রোববার রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা আমাদের দুই জনের মাঝখানে সোয়া ছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।
এ প্রসঙ্গ মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর চারটা থেকেই আমরা অভিযান শুরু করেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।


















































