শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ফুটপাত দখল মুক্ত না করায় দোকান মালিকদের জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে ফুটপাত দখল মুক্ত না করায় ৭ টি দোকান মালিক কে ২০ হাজার ৬০০টাকা  জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ৪ টা থেকে ৫টা পর্যন্ত নগরীর ষ্টেশন রোড থেকে শুরু করে ধর্মপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় ফুটপাত দখল করে রাখা ৭ টি দোকান মালিক কে ২০ হাজার ৬০০টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ও মোঃ মাজহারুল ইসলাম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, দখল মুক্ত করার জন্য পূর্বে সচেতন করা হয়েছিলো। সচেতন না হওয়ায় এখন জরিমানা করা হলো।

কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি