বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রথম করোনা ভ্যাকসিন নিলেন জেলা প্রশাসক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০২.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে প্রথম করোনা ভ্যাকসিন দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কুমিল্লায় করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেয় হয়।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে প্রথম করোনা ভ্যাকসিন দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরপরই পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা প্রশাসক পত্নি মনিরা নাজনীন, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল ভ্যাকসিন গ্রহণ করেন।

জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান জানান, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি করপোরেশন কেন্দ্র ছাড়াও জেলার ১৭ উপজেলায় করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। কুমিল্লার জন্য প্রাপ্ত ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা, ১ লাখ ৪৪ হাজার লোককে দুই ডোজের মাধ্যমে দেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি