শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » স্কুলছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে সাবেক ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


স্কুলছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে সাবেক ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০২১

ডেস্ক রিপোর্টঃ

শরীয়তপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ভূঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে সদর উপজেলার কুন্দরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন ভূঁইয়া শরীয়তপুর সদর উপজেলার আব্দুর জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, অসচ্ছল পরিবারের ওই ছাত্রীকে অষ্টম শ্রেণিতে ভর্তি করে আবুল হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পড়াশোনার খবর বাবদ ১০ থেকে ১২ হাজার টাকাও দেন তিনি। পরে ১৪ই মার্চ ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে আবুল হোসেন। এর আগেও একাধিক বার ধর্ষণের ফলে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করেছে আবুল হোসেন।

বিষয়টি স্বজনদের জানালে গতকাল ওই স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেন। ওই ছাত্রীর বাবা বলেন, আমি ঢাকাতে জুতার কারখানায় কাজ করি। সেই সুবাদে আমি ঢাকা থাকি। আমরা গরিব মানুষ। আবুল আমার স্ত্রীকে রাতে ঘুমের ওষুধ খাইয়ে, মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে খারাপ কাজ করেছে। আমি ওকে ছেলের মতো জানতাম। এমন করবে ভাবতে পারিনি। আমি আবুলের বিচার চাই। শরীয়তপুর সদরের পালং থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি