শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় পথচারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২১

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় তহিরুল ইসলাম তরুণ (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত তহিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি চান্দিনায় অবস্থান করে বিভিন্ন কাঁচামালের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়- ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে থামানো একটি লরির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী তরুণ নিহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি