শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারের বদনাম করায় যাত্রীর হাত-পা কেটে ফেলার হুমকি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

সরকারের বদনাম করায় বাসের যাত্রীর হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা রিপা। তিনি বাসের এক যাত্রীর বিরুদ্ধে সরকারের বদনাম করার অভিযোগ আনেন। এরপর চিৎকার-চেঁচামেচি করে তার হাত-পা কেটে ফেলার, ভেঙে ফেলার হুমকি দেন। রিপা বাসে সমালোচনা করার যাত্রীদের বিএনপি জামায়াতের লোক বলেও আখ্যা দেন। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরকারের বদনাম করার অভিযোগ এনে প্রথমে রিপা বাসের এক যাত্রীকে তার ‘বাড়ি কই’ জিজ্ঞেস করেন। এসময় যাত্রীরা রিপার পরিচয় জানতে চাইলে তিনি চিৎকার করে বলেন, ‘আমি কে, এটা বলতে হবে কেন?’

রিপা বলেন, ‘কত বড় সাহস হলে সরকারের বদনাম করে। সবগুলাকে একেবারে গ্রেফতার করাবো।’

তিনি যাত্রীদের ‘তুই’ সম্বোধন করে বলেন, ‘কত বড় সাহস বাসে বসে বসে সরকারের বদনাম করে!’

এসময় প্রতিবাদ করায় এক যাত্রীকে তিনি চিৎকার করে বলেন, ‘তুই চুপ, তোরে একেবারে শেষ করে ফেলবো। সরকারের বদনাম কেন? সরকারের বদনাম করার সাহস হয় কী করে?’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি