শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : ওবায়দুল কাদের


সোনার বাংলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আ’লীগ গড়তে হবে : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলাই হবে আজকের দিনের প্রত্যয়।’

আজ শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক রক্ত ও অশ্রুপথে দীর্ঘ লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এখন যে সংগ্রাম – তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এ মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরতœ শেখ হাসিনা।’

এসময় আওয়ামী লীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি