শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০২২


ডেস্ক রিপোর্ট:

ফেনীর পরশুরামে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শারিয়ার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সড়কের হাসানপুর ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। শনিবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শারিয়ার ফেনী সরকারি কলেজের ছাত্র ও ফেনী মাস্টার পাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শারিয়ার পরশুরাম চিথলিয়া বোনের বাড়ি থেকে ফেনী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয় ফুলগাজী থানার ওসি মাইনউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। বাসচালকের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি