শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১ টার দি‌কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মা মাহেনুর বেগম (৫০) ও তার মে‌য়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পু‌লিশ।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মো. শ‌হিদুজ্জামান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি