মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ঈদের নামাজে সহিংসতার ঘটনায় আসামী সাজু গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গোলাবাড়ি পূর্ব পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের মাঠে সহিংসতার ঘটনায় জড়িত ফখরুল হাসান চৌধুরী ওরফে সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকার মৃত আম্বর আলী চৌধুরীর ছেলে।

ছত্রখীল পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই (নি:) মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি