শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা ও ছেলেকে গলা কেটে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ জুলাই) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার ( ৩ জুলাই) সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার একমাত্র ছেলে তালহা (০৮)। সে মনোহরদী মডেল কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। স্বামীর বাড়িতেই ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে।

তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলে সিআইডির টিম আসছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে, হত্যাকাণ্ডের পর মা-ছেলের লাশ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি