শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার হোমনায় বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন ডিশ ব্যবসায়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন সাইফুল ইসলাম নামের এক ডিশ ব্যবসায়ী।

শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। বর সাইফুল ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং চান্দেরচর বাজারের ডিশ ব্যবসায়ী। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক।

তিনি জানান, পার্শ্ববর্তী ঘাগুটিয়া ইউনিয়নের দড়িরচর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে শনিবার বিকেলে বিয়ে হয় সাইফুলের। এ সময় বাবার ইচ্ছা পূরণে বরের সাজে হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান সাইফুল। পরে বিয়ে সম্পন্ন হলে নতুন বউ নিয়ে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফেরেন। কনের বাড়ি দড়িরচর ঈদগাহ মাঠে হেলিকপ্টারে করে আসা বরকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

বর সাইফুল ইসলামের বাবা আমিরুল ইসলাম বলেন, আমার দীর্ঘদিনের আশা ছিল আমার ছেলে সাইফুল বিয়ে করে হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে আসবে। সেই প্রত্যাশা পূরণে আমার ছেলে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি এসেছে। আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা তাদের জন্য দোয়া করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি