শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯ মাসে কোরআনের হাফেজ হলো ৯ বছরের শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

বরগুনায় ৯ মাসে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে আব্দুর রহমান (৯) নামের এক শিশু। রোববার (২৫ ডিসেম্বর) সকালে শহরের বাবে জান্নাত মাদরাসায় তাকে পাগড়ি পরানো হয়।

আব্দুর রহমান পৌর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল আজিজের ছেলে।

ওই মাদরাসার শিক্ষক মাওলানা মুহা. আবু হাসান বলেন, আব্দুর রহমানের মধ্যে আমরা শুরু থেকেই ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। এ কারণে সে মাত্র ৯ মাসে হিফজ সমাপ্ত করেছে। তার মধ্যে যে প্রতিভা আছে তাতে যদি একমনে সময় দিত সে আরও কম সময়ে হাফেজ হতে পারত।

৯ মাসে হাফেজ হলো ৯ বছরের শিশু

মাদরাসার পরিচালক মাওলানা আবু হাসানের সভাপতিত্বে ও হাফেজ মো. নূরে আলমের সঞ্চালনা অনুষ্ঠানে বরগুনা ইসলামী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল করিম, মাওলানা হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি