শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনা জাহাজের অনুপ্রবেশে যুদ্ধ জাহাজ মোতায়েন ইন্দোনেশিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০২৩


আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর নাতুনা সাগরে চীনা কোস্টগার্ডের জাহাজ পর্যবেক্ষণে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইন্দোনেশিয়া। সমুদ্র সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলকে দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়টি জানিয়েছেন।

শনিবার ইন্দোনেশিয়ার নৌ-প্রধান লাকসামানা মাদিয়া মুহাম্মদ আলি জানিয়েছেন, একটি যুদ্ধজাহাজ, সামুদ্রিক টহল বিমান ও ড্রোন মোতায়েন করে চীনের জাহাজটিকে নজরদাড়িতে রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার নৌ-প্রধান আরো বলেছেন, ‘চীনের জাহাজটি সন্দেহজনক কিছুই করেনি। তারপরও মাঝে মধ্যে এটি ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে ঢোকায় আমরা পর্যবেক্ষণে রেখেছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি