সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে ১৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের নাদু মুহুরীবাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টারবাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬), মীরওয়ারিশ পুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পণ্ডিতবাড়ির মৃত আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন (৫২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব- ১১-এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি