শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সময় শেষ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এগিয়ে আসছে: মির্জা আব্বাস


সময় শেষ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এগিয়ে আসছে: মির্জা আব্বাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এগিয়ে আসছে। তাই আওয়ামী লীগ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের নেতারা বাসায় থাকতে পারছেন না। তাদের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে তারা।’

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এ রায় সরকারের ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, ‘রাত ৯টা পর্যন্ত আদালত চালু রেখে রায় ঘোষণা করা হয়েছে। খুবই দ্রুত। এই তথাকথিত রায় আমরা মানি না।’ মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘আমাদের সালাউদ্দিনকে তারা রাতের আঁধারে আটক করেছে। উদ্দেশ্য হলো অন্যদের ভয়ে রাখা। আমরা ভয় পাব না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি