মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে: আইন উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২৪

ফ্যাসিবাদের শেকড় অনেক দূরফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে। ১৫ বছরের শাসন ব্যবস্থার প্রভাব কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে AFAD-এর অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, খুনের তুলনায় গুম আরও ভয়াবহ। সক্ষমতার কিছু ঘাটতি থাকতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধে আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তরিকতার অভাব নেই। সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দিচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি