কাজী জাফরউল্লাহ আজাদ
চান্দিনায় শান্তিপূর্ণভাবে জেএসসি’র ইংরেজি ১ম পত্র এবং জেডিসি আরবী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় এ পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায় কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ পরিদর্শক গন তাদের দায়িত্ব গুরুত্বসহকারে পালন করছে এবং শিক্ষার্থীরা শান্তিপুর্ন ভাবে পরীক্ষা দিচ্ছে।এ পরীক্ষায় এ পর্যন্ত কোন শিক্ষার্থী অসদ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়নি এমনকি ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা। চান্দিনা ড.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিতারা সুলতানা জানান-কোমলমতি পরীক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহন করছে।এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ জানান- আমি পরীক্ষার পূর্বপ্রস্তুতি সভায় এ ব্যাপারে সকল কেন্দ্র সচিব, হল পরিদর্শক এবং কক্ষ পরিদর্শককে দিক নির্দেশনা দিয়েছি । আশা করি আগামী দিনের পরীক্ষার মাধ্যমে চান্দিনায় শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৪ সমাপ্ত করতে পারব।

















































