শরীফ আহমেদ খান জুয়েল
বিরোধীদলীয় নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২৯ নভেম্বর শনিবার কুমিল্লায় আগমন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলার চান্দিনাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.আখতারুজ্জামান সরকার, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো.রুহুল আমিন, চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো.আলমগীর খান, তিতাস উপজেলা সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কুমিল্লা উত্তর জেলা যুবদল সাধারণ সম্পাদক মাহবুব আলম মোহন, দেবিদ্বার বিএনপি আহবায়ক এডভোকেট ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো.তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর যুবদল সদস্য মো.আরেফিন, প্রস্তুতি সভার প্রধান সমন্বয়ক কমান্ডার আব্বাছ উদ্দিন।
এসময় বক্তারা কুমিল্লা উত্তর জেলা বিএনপি’কে শক্তিশালী করার লক্ষে সদ্য সাময়িক বহিষ্কৃত সভাপতি আলহাজ্ব মো.খোরশেদ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবী ও খালেদা জিয়ার কুমিল্লা সভাকে সফল করা লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, মো.জহিরুল ইসলাম, চান্দিনা পৌর কাউন্সিলর হাজী নুরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল উপজেলার নেতাকর্মীরা।
এদিকে খালেদা জিয়ার কুমিল্লা জনসভাকে সফল করার লক্ষে বিএনপি’র এ প্রস্তুতি সভায় চান্দিনা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের ডাক সাইটের অনেক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।স্থানীয় নেতাকর্মীরা জানান- দলের ক্রান্তি লগ্নে আলহাজ্ব মো. খোরশেদ আলম দলের হাল ধরেছিলেন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপি’কে সরকার বিরোধী আন্দোলনে একটি শক্তিশালী অবস্থানে দাড় করিয়েছিলেন। গত কিছুদিন পূর্বেও কেন্দ্রিয় বিএনপি’র সভায় খোরশেদ আলমকে আমন্ত্রন জানানো হয়েছিল এবং তিনি উপস্থিত ছিলেন। কিন্তু খালেদা জিয়ার কুমিল্লা সফর উপলক্ষে এ প্রস্তুতি সভায় তাকে আমন্ত্রন জানানো হয়নি। এতে আমরা মর্মাহত।

















































