শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই -সশস্ত্র বাহিনী দিবসে পরিকল্পনামন্ত্রী


২০৩০ সালের মধ্যে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই -সশস্ত্র বাহিনী দিবসে পরিকল্পনামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু
পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমাদের মাথাপিছু আয় বাড়বে,সকল শিশু স্কুলে যাবে, ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস যাবে। আমরা ২০৩০ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা সেনানিবাসের স্টেশন অফিসার্স মেস-এ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী মোস্তফা কামাল এমপি বলেন,মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ভালো লাগা এবং আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অবস্থান আছে । মুক্তিযুদ্ধে সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে কাধেঁ কাধ মিলিয়ে যুদ্ধ করেছিল ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান বলেন, আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায় হচ্ছে স্বাধীনতা অর্জনের সংগ্রাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার । তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার আহ্বানে বাঙ্গালি জাতি একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল । উনার ৭ মার্চের ভাষণ আমাদের অনুপ্রাণিত করেছিল । মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আতœত্যাগ অনন্তকাল হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপি । এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান, এনডিইউ,এএফডব্লিউসি,পিএসজি,জি+ । এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ । এছাড়া কুমিল্লা, ফেনী, লক্ষèীপুর, নোয়াখালী, চাদঁপুর ও বি-বাড়িয়ার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ অবস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি