নিজস্ব প্রতিবেদক,কুমিল্লাঃ
কুমিল্লার দৌলতপুরে মালবাহি ট্রেনের একটি বগির ২টি চাকাঁ লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল ৪ ঘন্টা বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ের সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এ মালবাহি ট্রেনের একটি বগির ২ টি চাকাঁ লাইনচ্যুত হয় । রাত ৭ টায় লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। রাত ১০ টা ৫ মিনিটে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

















































