বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, জামায়াত-শিবিরের ১৫ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

chandina-  probashi

স্টাফ রিপোর্টার ঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের সামনে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে । এ ঘটনায় বাসের বেশ কিছু সিট পুড়ে যায়। ুজামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

২ ডিসেম্বর রাত ১১ টা ৫০ মিনিটের দিকে এ পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। ৩ ডিসেম্বর চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক প্রবীর কুমার রায় বাদি হয়ে এ মামলাটি করেন।

মামলার আসামীদের মধ্যে অন্যতম হলেন, চান্দিনার জামায়াতের আমির মোঃ আবুল বাশার (৬০) , জামায়াত ইসলামীর সাথী কুমিল্লার বরুড়া উপজেলার শিকারপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আলী মোহাম্মদ (১৯) । বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

মামলায় উল্লেখ করা হয়, ওই দিন রাতে মহাসড়কে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী যাত্রীবাহী ইউনিক পরিবহন বাসে ( ঢাকা মেট্টো-ব-১৪-৮৬৪৮) জামায়াত শিবিরের নেতাকর্মীরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে করে বাসের কিছু সিট পুড়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারিরা পালিয়ে যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ফলে বাসের সিটগুলো পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

pic-2 - Copy

চান্দিনা থানা পুলিশ জানায়, এ হামলার ঘটনায় জড়িত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্সের বাদশা মিয়ার বাজারের সামনে শাসনগাছা বাসস্ট্যান্ডে ৪০/৫০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী নাশকতার প্রস্তুতিকালে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমাসহ হাতেনাতে আসাদ উদ্দিন (২৫) নামের একজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আসাদ উদ্দিনের স্বীকারোক্তিমতে ১০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামায়াত ইসলামীর সাথী কুমিল্লার বরুড়া উপজেলার শিকারপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আলী মোহাম্মদ ২ নং আসামী ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি