
জাকারিয়া মানিক
কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা তারেক হাসান রাসেল। মুখোমুখি হয়েছেন দৈনিক পূর্বাশার সাথে। একান্ত সাক্ষাতকারে উঠে এসেছে এই সমাজ বদলের বীর সেনানীর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক ভাবনা আর আদর্শের কথা।
রাজনীতি মাঠের সম্মুখ সারির তরুন ছাত্রদল নেতা তারেক হাসান রাসেল জানিয়েছেন, প্রকৃত রাজনীতি হওয়া উচিত দেশ-মাটি ও মানুষের কল্যানে। রাজনীতি ভয়-আতঙ্কের বিষয় নয়। রাজনীতি একটি মহৎ পেশা। রাজনীতি যারা করেন তাদের যাতে সকল শ্রেণী-পেশার মানুষ ভালোবাসবে এমন কর্ম ও আচরণই করা উচিত। কোন ভয়-ভীতি, লুটপাট আর দুর্নীতিতে জড়িয়ে পড়লে রাজনীতির নীতি ও আদর্শ ভূলুন্ঠিত হয়। কোন মানুষ একবার নীতিচ্যুত হয়ে পড়লে পরে সে শুধু নিজে নিজে নীতি কথাই বলে যেতে পারবেন, জনমনে ভালোবাসার স্থানটুকু আর ফিরে পাবেন না। তাই রাজনীতিকদের প্রতি মানুষের বর্তমান ধারণা বদলে দিতে প্রয়োজন রাজনীতিকদের শতভাগ নীতিবান ও জনকল্যানে নিবেদিতপ্রাণ হওয়া।

নগরীর চকবাজার-বালুতুপা এলাকার অধিবাসী তারেক হাসান রাসেল একাধারে একজন রাজনীতিক, ঠিকাদার ও ব্যবসায়ী। ২০০১ সাল থেকে একটানা ৫ বছর প্রবাসে ছিলেন। ১৯৯৬ সালে তিনি নগরীর ১৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হন। পরে পাড়ি জমান প্রবাশে। দেশে ফেরার পর কোতয়ালী ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়কের পদ অলংকৃত করেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি পৃথক দু’টির গ্র“পে বিভক্ত হয়ে পড়লে তার অবস্থান হয় কুমিল্লা সিটিকর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু গ্র“পে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বিষয়ে তিনি বলেন, বিভিন্ন কারনে কুমিল্লা দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ ঐতিহ্যবাহী কুমিল্লা। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে ভারত ভাগ ও তৎপরবর্তী স্বাধীনতা আন্দোলনে কুমিল্লা অগ্রণী ভূমিকা রেখেছে। এই কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপি’র দীর্ঘ দিনের অভ্যন্তরীণ গ্রুপিং অবসান শুধু কুমিল্লার স্থানীয় রাজনীতির সূত্রই পাল্টে দেয়নি, অবশ্যই সরকারকেও নাড়া দিয়েছে। কুমিল্লায় বিএনপির গ্রুপিংয়ের অবসান দেশপ্রেমেরই আরেক নিদর্শন। দলের এই গ্র“পিং অবসানে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরই সমর্থন রয়েছে। সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। আর এ কারনে কুমিল্লার শীর্ষ নেতাদের প্রতি দলটির সকল স্তরের নেতা-কর্মীর শ্রদ্ধা ও ভালোবাসা আরো বেড়ে গেছে। উজ্জীবিত হয়েছে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও।
সমাজ ও জনসেবা বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, সরকার ও প্রশাসনের কোন গুরুত্বপূর্ণ পদে না থেকেও কীভাবে সমাজ ও জনসেবা করা যায়। তিনি সদায় অসহায়, গরীব ও দুস্থ লোকজনের পাশে থাকে। তাদের সুখ-দু:খের নিয়মিত খোঁজ-খবর রাখেন। স্থানীয় কোন প্রভাবশালী ও দুষ্ট কর্তৃক যাতে অসহায় কোন মানুষ হয়রানি-নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সার্বক্ষণিক দৃষ্টি রয়েছে তার। এলাকার অসহায় কোন পরিবারের অসুখ, মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা ও নিরাপত্ত্বা দিতে তিনি সদাপ্রস্তত থাকেন। এলাকার কোন যুবক যাতে বিপথগামী না হয় সে দিকে কড়া নজর তার। তরুণ প্রজন্মকে সার্বক্ষণিক সৎপথের নির্দেশনাই দিয়ে আসছেন। তার এলাকায় এক সময় মাদক বিক্রয় ও ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটতো। সম্মিলিত প্রচেষ্টায় এ সব প্রতিকারে তিনি সফল হয়েছেন। আর এ কারনে অন্য সকল অপরাধও অনেকাংশেই কমে গিয়েছে। মানুষ মানুষের জন্য, এ নীতি ও আদর্শেই তিনি বিশ্বাসী থাকবেন।
তিনি মনে করেন, রাজনীতি যারা করেন তারা যে ইে দলেরই হোক- যার যার এলাকার লোকজনের নিরাপত্ত্বা বিধানে সচেষ্ট থাকলে সমাজের প্রভূত উন্নতি সাধিত হবে। বদলে যাবে বর্তমান ঘুনেধরা সমাজের সার্বিক চিত্র।
ভবিষ্যত রাজনীতি সম্পর্কে ছাত্রদল নেতা তারেক হাসান রাসেল বলেন, অচিরেই কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হওয়ার কথা। তার যোগ্যতা অনুযায়ি এই কমিটিতে স্থান পেলে তিনি দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। এ ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নেয় তা’ তিনি মেনে নেবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত দু’টি মামলা হয়েছে। দুইটি মামলাকেই রাজনৈতিক মামলা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘অযথা হয়রানিতে অনেক সময় কর্মস্পৃহা কমে যায়। পথচলায় কখনো নিরাশ হয়ে যাই।’

















































