তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা মহানগরীর তালপুকুর পাড় এলাকায় রেহানা বেগম (৩০) নামের এক প্রবাসী স্ত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গায়ে কেরোসিন ঢেলে আগুণ জ্বালিয়ে আত্মহত্যা করেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহত রেহানা বেগমের ৩ পুত্র সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার স্বামী মিজানুর রহমান কুয়েত প্রবাসী।
পারিবারিক সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের কুয়েত প্রবাসী মোঃ মিজানুর রহমানের স্ত্রী রেহনা বেগম (৩০) তার ৩ পুত্র সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকায় ‘রফিক মঞ্জিল’ ভবনে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। নিহত রেহনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। তার শ্বাস কষ্ট, একজিমা, প্রতিবন্ধিতাসহ মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাসায় সন্তানদের অগোচরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় পাশের রুমে থাকা তার ছোট ছেলে ঘরে আগুন ও ধোয়া দেখে দরজার ফাঁক দিয়ে তার অগ্নিদগ্ধ মাকে দেখে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে দরজা ভেঙ্গে তার আগুন নেভায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিকেলে নিহত রেহেনাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতের বড় ছেলে সজিব ঢাকায় মেরিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। মেঝো ছেলে সুমন কুমিল্লা মর্ডাণ স্কুলে এবং ছোট ছেলে নগরীর একটি কিন্ডার গার্টেনে অধ্যায়ন করছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এসআই সামছুদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। সে মানসিক রোগে ভুগছিল। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

















































