শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » চট্টগ্রাম নিউজ » রাঙামাটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে ১০ জানুয়ারি অবরোধ ডেকেছে পিসিপি


রাঙামাটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিতের দাবিতে ১০ জানুয়ারি অবরোধ ডেকেছে পিসিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

Rangamati Pcp-01

জিয়াউল হক, রাঙামাটি

আগামী ১০ জানুয়ারি রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির সহযোগি ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই ঘোষণা দেয় তারা।

Rangamati Pcp-02

রোববার (৪ জানুয়ারি) সকাল দশটায় জনসংহতি সমিতির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে।

পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, যুব সমিতির সাধারণ সম্পাদক তাপস চাকমা, সহ-সভাপতি রিপেশ চাকমা প্রমূখ।

সমাবেশে অবরোধ কর্মসূচি ঘোষণার পর বলা হয়, যদি এরপরও সরকার মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত না করে তবে লাগাতার অবরোধ, হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি