বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে ৮ টি যানবাহন ভাংচুর, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ৮ টি ট্রাক ও সিএনজি ভাংচুর করেছে ২০ দলীয় জোট নেতাকর্মীরা। এদিকে একই এলাকায় উত্তর জেলা ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বাংলানিউজকে জানান, আমরা মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ পালন করছিলাম। পুলিশ এ সময় ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেছে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়ার মুঠোফোনে একাধিক কল করলেও তিনি কল রিসিভ করেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি