প্রেস বিজ্ঞপ্তিঃ
দেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি এর স্টার গ্রাহকদের জন্য দেশের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। এই উদ্যোগের আওতায় গত তিন মাসে দেশের মোট ১৩টি জেলায় স্টার কনসার্ট আয়োজন করে এই প্রতিষ্ঠান।
দিনাজপুর, রংপুর, রাজশাহী, নঁওগা, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, ভৈরব, যশোর এবং সিলেটে আয়োজিত কনসার্টে এলআরবি, মাইলস, শূণ্য, বাপ্পা, শুভ, নেমেসিস, শিরোনামহীন ও পুতুলের সঙ্গীত পরিবেশনা উপভোগ করেন ১ লক্ষ ৫০ হাজারের বেশি গ্রামীণফোন স্টার গ্রাহক।
একটি বিশেষ এসএমএস ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত স্টার গ্রাহকদের বিনামূল্যে প্রবেশ টিকেট প্রদান করা হয়। নির্বাচিত স্টার গ্রাহকরা তাদের নিজ নিজ জেলার নিকটস্থ গ্রামীণফোন সেন্টার ও নির্ধারিত কেন্দ্র হতে তাদের প্রবেশ টিকেট সংগ্রহ করেন।
গ্রামীণফোন এর স্টার গ্রাহকদের জন্য বিভিন্ন ফ্যাশন হাউস, রেস্টুরেন্ট, ফুডকোর্ট, ভেহিকেল সার্ভিস সেন্টার, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স শো-রুমগুলোতে দেওয়া হয় বিশেষ ছাড়। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। স্টার গ্রাহকদের জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের চালু রাখবে গ্রামীণফোন।


























































