
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ও তালার সাথে ঝুলে থাকা ৩টি ককটেল উদ্ধার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে ভবনগুলোর ফটকে তালার সাথে ককটেল ঝুলিয়ে রাখে দূর্বৃত্তরা। সকালে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশকে জানালে পুলিশ ফটকের তালাগুলো ভেঙ্গে ফেলে ও ৩টি ককটেল উদ্ধার করে।
এদিকে সকালে ছাত্র ধর্মঘটের সমর্থনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

























































