ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিনে বুধবার হরতালের সমর্থনে জেলা বিএনপি ও জেলা মহিলা দলের মিছিলে বাধাঁ দিয়েছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা ও বেলা ১১ টার দিকে নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হলে পুলিশের বাধাঁর সম্মুখীন হয়।
সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মাসুক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ ও সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে হরতালের সমর্থনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হলে পুলিশের বাধাঁর সম্মুখীন হয়।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ আমাদের বাধাঁ দেয়।
এদিকে বেলা ১১ টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী সাকিনা বেগমের নেতৃত্বে একটি মিছিল বের হলে তাও পুলিশের বাধাঁয় পন্ড হয়ে যায় । এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী সাকিনা বেগম জানান, পুলিশ অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে।
এদিকে জেলা বিএনপির ডাকা হরতালে জামায়াত-শিবির সমর্থন দিলেও তাদের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
কুমিল্লা হরতাল চলাকালে নগরীতে বেলা সাড়ে ১১ টা থেকে রিকসা-অটোরিক্সা চলাচল শুরু করেছে। তবে নগরীর দোকানপাট বন্ধ রয়েছে।
মহাসড়ক ও কুমিল্লা নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
২০ দলীয় জোট নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম নাশকতা মামলা দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপি গতকাল এ হরতাল আহ্বান করে।


















































