বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৫

রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার শাহাদাত জুট মিলের সামনে বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে উভয় পরিবহনের ২০ জন আহত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় এ দুঘর্টনা ঘটে।
আহতদের মধ্যে ট্রাক ও কাভার্ডভ্যান চালক এবং বাসের যাত্রী রয়েছে। আহতদের মধ্যে ৫ জন কাবিলার ইর্স্টাণ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি পরিবহনই আটক করে ময়নামতি হাইওয়ে ফাড়িঁতে আনা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি