তাওহিদ হোসেন মিঠু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন সিএনজি যাত্রী (পুরুষ যাত্রী) নিহত ও ৪ জন আহত হয়েছে।
রবিবার (০১ ফেব্র“য়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
এ ঘটনায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ডাঃ রঞ্জিত কুমার জানান, কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে রয়েছে। সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এমন একটা দুঘর্টনার কথা শুনেছি। বিস্তারিত কিছু জানিনা।

















































