
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ঘটনাস্থলে ৭ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৬ জন । মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) ভোররাত পৌণে ৪ টায় এ দুঘর্টনা ঘটে।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬)। সে দশম শ্রেণির ছাত্রী ছিলেন । ঢাকার কাপ্তানবাজার এলাকার ওয়াসিম (৪২) ও নরসিংদি জেলার পলাশ উপজেলার পলাশ গ্রামের আসমা আক্তার (৩৬) ও তার ছেলে মাহমুদুল হোসেন শান্ত (১৬) । নিহত অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ১৫ জন চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে, ৯ জন ঢাকা বার্ন ইউনিটে এবং ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার মৃত আব্দুল নূরীর ছেলে জমির উদ্দিন, পাহাড়চান্দা গ্রামের সালেহ আহমেদের ছেলে হানিফ, শাহাগচান্দা এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে রাশেদুল ইসলাম , বানিয়াছড়া গ্রামের মৃত আব্দুন নবীর ছেলে জমির উদ্দিন, টেকনাফ এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ, নারায়নগঞ্জ জেলার ওলুপাড়া কাত্তাহকান্দার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবু, একই এলাকার মোঃ আকরাম হোসেন মিয়ার ছেলে মোঃ আমির হামজা, আলাউদ্দিনের ছেলে শফিকুল, মাইনউদ্দিন, আব্দুল লতিফের ছেলে মোঃ ঈমান আলী,আব্দুল গওহরের ছেলে গোলাপ হোসেন, মানিকগঞ্জ জেলার জয়মন্ডপ এলাকার জহিরুল ইসলামের ছেলে জিলকদ, জামালপুর কমলনগর গ্রামের ইউনুছ মোল্লার ছেলে শরীফ, আব্দুস সালামের ছেলে ফারুক আহমেদ, হাতিগাড়া উপজেলার গকুল নগর গ্রামের আকবর আলীর ছেলে আজিজ, যশোর জেলার মাফরুহা বেগম, ফরিদগঞ্জ জেলার কালিরবাজার এলাকার আলমগীরের ছেলে রাহুল, নরসিংদি জেলার পলাশ এলাকার জসিম উদ্দিন মানিকের ছেলে মুন্না । ঢাকা বার্ণ ইউনিটে প্রেরণকৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, সোনারগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে শরীফুল ইসলাম।
মিয়াবাজার হাইওয়ে ফাড়িঁর সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইকন পরিবহনের বাসে দুবৃর্ত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করার পর বাসটি পুড়ে যায় । ঘটনাস্থলে ৭ জন যাত্রী সর্ম্পূণ পুড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বাসটি হাইওয়ে ফাড়িঁতে রয়েছে।

















































