বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বন্দুকযুদ্ধে উপজেলা শিবিরের সভাপতি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী (৩০) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪ টায় চৌদ্দগ্রামের লালবাগ এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শিবির সভাপতি নিহত হন। সকাল ৮ টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহত উপজেলা শিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারী উপজেলার পৌর এলাকার চান্দিশকরা এলাকার বাসিন্দা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, ভোররাতে লালবাগ এলাকায় শিবির নেতাকর্মীরা নাশকতা করার সময় পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ আতœরক্ষার্থে গুলি করে। এ সময় একজন নিহত হয়।

কুমেকের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি