বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » নাঙ্গলকোটে ১২টি ককটেল ও ১টি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় ২ জামায়াত-শিবির নেতা আটক


নাঙ্গলকোটে ১২টি ককটেল ও ১টি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় ২ জামায়াত-শিবির নেতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

 

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লদুয়া এলাকায় ১২টি ককটেল ও ১টি পেট্রোল বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় ২ জন জামায়াত-শিবির নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আটক হওয়া দুইজন হলেন, জামায়াত নেতা বেলায়েত হোসেন (৪৫) উপজেলার দোলখার এলাকার রাম মজুমদার বাড়ির আব্দুল হালিমের ছেলে ও একই এলাকার রাম পন্ডিত বাড়ির আব্দুল হাদির ছেলে শিবির নেতা বেলাল হোসেন (২৮) । তারা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোররাত পৌণে ২ টায় তাদের আটক করা হয়।

নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লদুয়া এলাকায় জামায়া-শিবিরের নেতাকর্মীরা নাশকতা করার সময় পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও আতœরক্ষার্থে গুলি করে। এ সময় ১২টি ককটেল ও ১টি পেট্রোল বোমাসহ দুইজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়।

কুমেক ইর্মাজেন্সি সূত্র জানায়, তাদের দুজনের পায়ে গুলি লেগেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি