বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে বালু ট্যাক্টরের চাপাঁয় শিশু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

image_26619
আলমগীর হোসেন,দাউদকান্দি ॥
দাউদকান্দিতে বালু ট্যাক্টরের চাপায় পিষ্ঠ হয়ে এক শিশু মারা গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-সরকারপুর সড়কের দৈয়াপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদূর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্যাক্টর দ্রুত গতিতে ও এলোপাতাড়ি ভাবে চালিয়ে রাস্তার পাশের একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি পিষ্ঠ হয়ে মারা যায়। দুঘর্টনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়। এলাকাবাসী গাড়িটি আটক করেছে। নিহত শিশুটি উপজেলার দৈয়াপাড়া গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে মোহাম্মদ (৫)। এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, দুঘর্টনা ও নিহতের কোন সংবাদ এখনো পাইনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি