শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » এদেশের ১০ কোটি বাঙ্গালি আর ৬ কোটি পাকিস্তানি- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান


এদেশের ১০ কোটি বাঙ্গালি আর ৬ কোটি পাকিস্তানি- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৫

chairman
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে (২৮ মে) প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আমার এক বন্ধুর কাছে এক বিদেশী জানতে চেয়েছেন- আপনার দেশের জনসংখ্যা কত ? আমার বন্ধু ওই বিদেশীকে বললেন, বাংলাদেশের জনসংখ্যা ১০ কোটি। পরে বিদেশী বলল-কেন, আমি তো শুনেছি ১৬ কোটি। তখন আমার বন্ধু ওই বিদেশীকে বলল, এদেশের ১০ কোটি বাঙ্গালি আর ৬ কোটি পাকিস্তানি। অর্থাৎ ১০ কোটি লোক স্বাধীনতা স্বপক্ষের শক্তি আর ৬ কোটি লোক পাকিস্তানিদের রেখে যাওয়া। পাকিস্তানিরা যুদ্ধের সময় কিছু লোক এদেশে রেখে গেছে। তারা গত ৪০ বছরে বেড়ে ৬ কোটি হয়েছে ।
আব্দুল মান্নান আরো বলেন, প্রকৃত সত্য এটিই। ৬ কোটি মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেনা। তারা স্বাধীনতার বিরোধী।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস, রেজিষ্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মোঃ আইনুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি