মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্লে বয় মডেলের সঙ্গে যৌন সম্পর্ক, নতুন বিতর্কে রোনাল্ডো


প্লে বয় মডেলের সঙ্গে যৌন সম্পর্ক, নতুন বিতর্কে রোনাল্ডো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৫

image_128670_0

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসি যখন ত্রিমুকুটের দোরগোড়ায়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন জড়িয়ে পড়লেন আর এক যৌন বিতর্কে।

ইরিনা শায়েকের সঙ্গে পর্তুগিজ মহাতারকার বিচ্ছেদের পরে সব আঙুল উঠেছিল ইরিনার দিকে। রোনাল্ডোর মায়ের নাকি পছন্দ ছিল না ইরিনাকে। সেই কারণেই নাকি সম্পর্ক শেষ হয়। তবে যত বিচ্ছেদের অন্তর্তদন্ত করা হচ্ছে, তত দাগ লাগছে রোনাল্ডোর গায়ে। এবার শোনা যাচ্ছে, ইরিনার সঙ্গে থাকাকালীন নাকি অন্য এক মহিলার সঙ্গেও যৌন সম্পর্ক ছিল সিআর সেভেনের। মহিলা চিলির প্লে-বয় মডেল ড্যানিয়েলা চাভেজ।

 চাঞ্চল্যকর ভাবে রোনাল্ডোকে নিয়ে এক মেক্সিকান সংবাদপত্রকে চাভেজ বলছেন, ‘‘২০১৪ নভেম্বরে যুক্তরাষ্ট্রে রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল। তার পরে ই-মেল আর স্কাইপে মারফত অনেক বার কথা হয়। আমাকে দু’দিনের জন্য মাদ্রিদে আসতে বলেছিল ও।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমরা যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে পড়ি। রোনাল্ডো প্রথমে খুব লজ্জা পাচ্ছিল। ও আমায় ভালোবাসত কিন্তু প্রকাশ করতে পারছিল না।’’ ইরিনার সঙ্গে থাকলেও রোনাল্ডো-চাভেজের মধ্যে তখনই শুরু হয় শারীরিক সম্পর্ক। ‘‘আমার আর রোনাল্ডোর মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। রোনাল্ডোর মনে হয় কোনো দিন কোনো প্লে-বয় মডেলের সঙ্গে মিলিত হওয়ার অভিজ্ঞতা ছিল না। আমরা দু’জনকে ভালোবেসেছিলাম। কিন্তু ব্যাপারটা প্রকাশ হতে দিতে চাইনি। রোনাল্ডোর শরীরটা আমার দারুণ পছন্দ ছিল। আর ও আমার মুখের প্রেমে পড়ে গিয়েছিল,’’ বলেছেন চাভেজ।

কিছু দিন আগেই এক বৃটিশ দৈনিকে প্রকাশিত হয় ইরিনার সঙ্গে থাকাকালীন নাকি অনেক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল পর্তুগিজ মহাতারকার। মনে করা হচ্ছে, তার মধ্যে একজন  এই চাভেজই। এমন প্রশ্নও উঠছে, তা হলে কি দু’জনের সম্পর্কের কথা জেনে ফেলায় সরে যান ইরিনা? রোনাল্ডো বা ইরিনার তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিচ্ছেদ হওয়ার পর রোনাল্ডোর বিরুদ্ধে বেশ কয়েক বার তোপ দেগেছেন ইরিনা। কয়েক দিন আগেই তো এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরিনা বলেছেন, ‘‘আমি এমন এক জনের সঙ্গে থাকতে চাই যে সৎ। মিথ্যাবাদী কারও সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। সেটা এখন টের পাচ্ছি।’’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি