শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আসলাম চৌধুরীর জামিন লাভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৫

BNP-Aslam-Chowdhury

স্টাফ রিপোর্টার ঃ

নাশকতার মামলায় সাড়ে পাঁচ মাস জেলে থেকে জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী জামিন পেয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকনের আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৪ সালে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানী শেষে আদালত আসলাম চৌধুরীকে জামিন দেন।’

এর আগে গত সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারের ফটক থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের পাঁচ জানুয়ারি সরকারের বর্ষপূর্তিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালন করতে গিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সংঘর্ষে জোটের সমাবেশ পণ্ড হয়ে যায়। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে আসলাম চৌধুরীসহ বিএনপির ২৯৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ মামলায় দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হকসহ প্রায় দেড়শ নেতাকর্মী মুক্তি পেলেও ফের কারাফটক থেকে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি