সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা-তারেককে মাইনাস করার ষড়যন্ত্র দলের ভেতরেই!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৫

Khaleda-7Tarique
ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ল্য ২০১৯ সালের আগেই নিদর্লীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আর এই সরকারের বিদায়ের মধ্য দিয়ে তারা নতুন করে মতাসীন হতে চাইছে। বিএনপি মনে করছে তারা আন্দোলন করছে আগামী দিনে মতাসীন হওয়ার জন্য। আগামী দিনে  শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করে বিরোধী দলের বসার জন্য নয়। বিরোধী দলে বসার জন্য তারা এই সরকারের অধীনে  আগামী দিনেও কোন নির্বাচনে অংশ নিবে না। খালেদা জিয়া ও তারেক রহমানের পরিকল্পনা যে কোন মূল্যে হোক আগামী নির্বাচন নিদর্লীয় সরকারের অধীনে করার দাবি আদায় করে নেয়া। সেটা সম্ভব না হলে আবারও নির্বাচন বয়কট করা। তবু এই সরকারের অধীনে নির্বাচন করবেন না। সেই পরিকল্পনা করেই এগুচ্ছেন। তাদের এই মতের সঙ্গে যারা এক মত তারা আগামী দিনে আন্দোলন আবার শুরুর অপো করছেন।
বিএনপির ভেতের এই পরিকল্পনা সফল করার জন্য একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু বিএনপির ভেতরেই আর একটি প রয়েছে যারা এই সরকারের অধীনেই নির্বাচনে যেতে চায়। আর এই সরকারের অধীনে তারা ২০১৯ সাল পর্যন্ত অপো করেই একাদশ নির্বাচনে অংশ নিতে চায়। আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা সমঝোতাও করতে চায় সরকারের সঙ্গে। প্রয়োজন হলে নির্বাচনকালীন সরকারের ভেতরেও তারা তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। তারা মনে করছেন নির্বাচন সুষ্ঠুু ও অবাধ হলেই বিএনপি জোট মতায় আসবে। কেবল বিএনপিও জোটকে নির্বাচনে যেতে হবে। নির্বাচনে গেলে সরকার যত চেষ্টাই করুক না কোন সাফল্য পাবেন না। বরং জনগণ বিএনপি জোটকে ভোট দিবে। এই গ্রুপটি এখন শক্ত অবস্থানে রয়েছে।
বিশ্বস্ত সূত্র জানায়, সরকার বিএনপির পরের গ্রুপটিকে কাছে টানার চেষ্টা করছেন। তাদের কোন কোন নেতার সঙ্গে সরকারের, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদেরও যোগাযোগ রয়েছে। তারা সরকারের সঙ্গেও সমঝোতা করে আগামী দিনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চান।  তারা চেষ্টা করছেন আগামী নির্বাচনে যথা সময়ে এই সরকারের অধীনে হলেও যাওয়ার জন্য। কিন্তু ২০১৩-২০১৫ পুরো সময়েও তারা সেটা রাজি করাতে পারেননি দলের চেয়ারপারসনকে। এই কারণে ওই সব নেতাদের অনেকেই এখন দলের ভেতরেই কোনঠাসা ও একপেশে হয়ে আছে। তবে তারা বেশি দিন মতা কিংবা সংসদের বাইরে থাকতে রাজি নন। প্রয়োজন হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাদের পরামর্শ না শুনলে তারা বিএনপির এক অংশ নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা করতে পারেন। সেই হিসাবে তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও দল থেকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র সফল করার জন্য সহায়তা করতেও দ্বিধাবোধ করবেন না।
সরকারি দলের একটি সূত্র জানায়, সরকারের পরিকল্পনায় রয়েছে আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখা। আর সেটা করতে হলে দুই পথ আছে। একটি পথ হচ্ছে, তাদের দুই জনকে আদালতের রায়ে দুই বছরের বেশি মেয়াদে যাতে শাস্তি হয়, সেই চেষ্টা করা ও তা সফল করা। আর সেটা করেই তাদেরকে কারাগারে রাখা। সেটা করতে সরকারের আইনজীবীরা কাজ করছেন। ইতোমধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দশটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা পাঁচ ডজনেরও বেশি। এই দুইজন ছাড়াও বিএনপির আরো বেশ কয়েকজন নেতাকেও আগামী নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে।
সূত্র জানায়, সরকার দুই নেতা ও তাদের মতের সঙ্গে একমত নেতাদের মামলায় সাজা দিয়ে বাইরে রাখার চেষ্টা সফল হলে বিএনপি ভাঙ্গার প্রয়োজন হবে না। আর  সেটা না হলে ওই পথ ছাড়াও আর একটি পথ হচ্ছে বিএনপির ভেতরে যে অসন্তোষ রয়েছে সেটা কাজে লাগানো। সেটা কাজে লাগানোর জন্য বিএনপির যে সব নেতারা খালেদা ও তারেকের সকল সিদ্ধান্ত ও কর্তৃত্ব মেনে নিতে পারছেন না। তাদের অনেক সিদ্ধান্তের সঙ্গে তারা এক মত নন। তবে তা না হলেও প্রকাশ্যে বলতে পারছেন না। বিশেষ করে তারেক রহমান দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার কারণে ওই সব নেতারা অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। তাদের কোন কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখন বিএনপির ভেতরে যা হচ্ছে তা করছেন খালেদা জিয়া ও তারেক রহমান। তাদের দুই জনের সিদ্ধান্তে দলের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করার জন্য তাদের অনেকেই নাখোশ। ২০১৩ সালের পর থেকে এটা আরো বেড়েছে। দুই বছরে ওই সব নেতারা অনেকে বেশি বঞ্চিত হয়েছেন।
এছাড়াও তারা আন্দোলন নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো কানে তুলেননি খালেদা ও তারেক। এর পেছনেও রয়েছে নানা কারণ। কারণ তাদের কর্মকান্ডেও তারেক ও খালেদার মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। কিন্তু ওইসব নেতারাও ুদ্ধ। তারাও দল থেকে বাইরে চলে যেতে পারেন। ভাঙ্গনও দেখা দিতে পারে বিএনপির ভেতরে। বিএনপির একাংশ নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির নতুন নাম করণ করে সরকারের সঙ্গে সমঝোতা করতে পারে।
সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির ভেতরে জিয়ার আদর্শ অনুসরণ করে সংস্কার করার কথা বলেছেন। জামায়াত ছাড়াও কথাও বলেছেন। সব শেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের কথোপকথনের টেপ প্রকাশিত হয়েছে সেখানে তিনিও বলেছেন, বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় পড়েছে সেখান থেকে উঠা সম্ভব হবে না। তিনিও খালেদা জিয়া আন্দোলন করে সফল হবেন দল গোছাতে পারবেন এই ব্যাপারে তার উপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি।
বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, বিএনপির ভেতরে অনেক অসন্তোষ রয়েছে। সিনিয়র নেতাদের কয়েকজন ছাড়া অন্য কোন নেতার কোন গুরুত্ব নেই। কোন কিছু আগে জানানো হয় না। কোন বিষয়ে পরামর্শও করা হয় না। দুই জনের কথায় দল চলছে। আর একের পর এক ভুল সিদ্ধান্ত আসছে। এই ভাবে এত বড় দল চলে না। দলের এই সব ব্যাপারে সমাধান প্রয়োজন। তিনি বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে গেলেও লাভ ছিল। অন্তত বিরোধি দলে হলেও থাকতো। কিন্তু জেদ করে সেটা না করে এরপর এখন কেবল মতার বাইরে নয় সংসদেরও বাইরে চলে গেছে। এতে কি লাভ হলো?
তিনি বলেন, আন্দোলন করা হলো তিন মাস। আন্দোলনের সাফল্য আসলো না। দলের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠলো। দলের চেয়ারপারসন একাধিক মামলায় মানুষ হত্যার আসামী হলেন, লাভ কি হলো। আসলে এগুলো করে লাভ হবে না। বরং দল গুছিয়ে আগামী ২০১৯ এর নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা করে নির্বাচনকালীন সরকারে প্রতিনিধি দিয়ে এই সরকারের অধীনে হলেও নির্বাচনে যাওয়ার পরিকল্পনা ঠিক করতে হবে। কিন্তু সেটা করবেন না দলের নীতি নির্ধারকরা। আর সরকারও বিএনপির দাবি মেনে নিবে না। ফলে বিএনপির ল্য পূরণ হবে না। এতে করে দলের ভবিষ্যৎ আরো খারাপ হবে। সেটা হতে দেওয়া ঠিক হবে না। সূত্র জানায়, দলের ভেতরে এই গ্রুপের সদস্য বাড়ছে। দিন যত যাবে তা আরো বাড়বে।
সূত্র জানায়, এই আশঙ্কা এখন দলের কোন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না খালেদা ও তারেক। এদিকে জোট ভাঙ্গারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটাতে সফল হলে ওই জোটের নেতারা বিএনপিকে একা করে সরকারি দলের সঙ্গে জোটে যেতে পারেন। অথবা আলাদা করে জোটও গঠন করতে পারেন। নানা মুখী তৎপরতা চলছে তারেক রহমান ও খালেদা জিয়াকে মাইনাস করার জন্য। এই সব ঘটনার অনেক কিছুই তারা দুইজন অনুমান করতে পারছেন। কিন্তু তারাও এগুলো জেনে পরিকল্পনা মাফিক এগুতে পারছেন না। অনেকটা অপরিকল্পিতভাবে এগুচ্ছেন। তাদের তুলনায় সরকার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।
সূত্র জানায়, বিএনপির ও বিএনপি জোটের ভেতরে নেতাদের সঙ্গেও অনেক দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কমানোর জন্যও কোন চেষ্টা নেই তারেক ও খালেদার। বরং জোটের নেতারা এখন অনেকেই আস্থাহীনতায় ভুগছেন। তারা ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তাদের ভবিষ্যকি হবে।
জোটের একটি দলের চেয়ারম্যান বলেন, জোটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না। মোদির সফরের সময়ে দুই নেতার মধ্যে কি কথা হয়েছে। আদৌ কোন সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে কিনা সেটাও ঠিক। এখন আমরা ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাবো। জোটের এই অসন্তোষ যে কোন সময়ে প্রকাশ পেতে পারে। এতে তাদের জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে। যে আশায় জোটের দলগুলো বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিল তারা যে আগামী দিনে ল্যহীনভাবে বিএনপির সঙ্গেই থাকবেন কোন কিছু না পেলে সেটা মনে করারও কোন কারণ নেই।
সূত্র জানায়, জোটের নেতাদের ভেতরেও যে সব নেতা অসন্তুষ্ট তারা বিএনপির অসন্তুষ্ট নেতাদের সঙ্গে এক হতে পারেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, দলের নেতাদের ঐক্যবদ্ধ থেকেই আন্দোলনে সফল হতে হবে। আগাম ও নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন করার জন্য সরকার যাতে সমঝোতা করে সেই চেষ্টাই সফল হতে হবে। আর সেটা হলে আগামী দিনে সবার জন্য ভাল হবে। কিন্তু ল্যহীন যাত্রা যদি কোন কোন নেতা করতে চান তাহলে এর ফল ভাল হবে না।
এদিকে দলের ভেতরে বিএনপির নেতাদের অনেকেই নানা সুবিধা নানা দিক থেকে পেলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। বিএনপি এখন কোন কর্মসূচি না দিলেও এবং সিটি নির্বাচনের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও গ্রেপ্তার, গুম, অপহরণ আতঙ্কে পালিয়ে থাকা ও আতœগোপনে থাকা নেতারা এখনও ঘরে ফিরেননি। আতœগোপনে থেকে তার পরিবার পরিজনদের সঙ্গেও অনেকেই যোগাযোগ রাখছেন না। সূত্র জানায়, বিএনপির কয়েকজন নেতার ভয়েজ সফটওয়ারে দিয়ে মনিটরিং করা হচ্ছে। আর যে সব নেতারা দলের বিরুদ্ধে তাদের কথাই প্রকাশ পাচ্ছে। সম্প্রতি একাধিক টেলিফোনের কথপোকথনের বিষয়টি ধরা পড়ে। বিএনপির অনেক নেতার উপর নজর রাখা হয়েছে বলে বিএনপির দাবি। ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকার কথপোকথনেরও টেপ ফাঁস হয়। সব শেষ মইন খানের টেপও প্রকাশিত হয়েছে।
একটি সূত্র জানায়, নেকা কর্মীরা চাইলেও একে অপরের সঙ্গে দেখা করতে পারছেন না। আর দেখা করতে না পারার কারণে তাদের মধ্যে সব সময় সময়মতো দিক নির্দেশনা পৌঁছাতে পারছে না। অনেক সময় তাদের কাছে কোন নেতাই কোন নির্দেশনা পৌঁছাতে পারেন না। তখন তাদেরকে মিডিয়ার  দিকে তাকিয়ে থাকতে হয়। গণ মাধ্যমে বিবৃতি দিয়ে পরে দলের কর্মসূচি ঘোষণা করা হয়। তারা সেখান থেকে জেনেই কর্মসূচি পালন করেন। বিশেষ করে বছরের শুরুর তিন মাসে বিএনপির নেতাদের মধ্যে যোগাযোগের জন্য গণমাধ্যমে বিবৃতি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কর্মসূচি দেওয়া ও তা বাস্তবায়নের েেত্র। সরকার এটাকে চাপ মনে করছিল। এই জন্য এর বিরুদ্ধে প্রচারণাও চালায় সরকারি দল।
বিএনপির সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, বিএনপি চেয়ারপারসরে কয়েকজন উপদেষ্টা, দলের কয়েকজন ভাইস চেয়ারম্যান বেশ সক্রিয় রয়েছে। বাকিরা নিস্ক্রিয় রয়েছেন। আবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল,  স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কিছু নেতা নেত্রী তৎপর থাকলেও বেশিরভাগই তৎপর নন। প্রতিকূলতার মধ্যেও বিএনপির এই সব সংগঠনগুলো কিছুটা সক্রিয় থাকার চেষ্টা করছে কিন্তু যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল এর নেতারা তেমন কোন তৎপরতা চালাতে পারেননি। এখনও পারছেন না। বিশেষ করে ঢাকায় দলের নেতাদের যে রকম তৎপরতা দরকার ছিল সেটা নেই। ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের কমিটিও আগেরটি রয়েছে। এনিয়ে কিছু জটিলতাও রয়েছে এই কারণে তারা তেমনভাবে কাজ করতে পারছেন না। তারা কি শেষ পর্যন্ত সরকারের পরিকল্পনা সফল করতে সহায়তা করবেন নাকি অন্য কিছু করবেন সেটা বুঝতে পারছেন না।
বিএনপি বার বার চেষ্টা করেছে কাউন্সিল করার জন্য কিন্তু সেটা আজও পর্যন্ত করতে পারেনি। বিএনপি নেতারাও এটা উপলব্ধি করছেন যে দলের জন্য কাউন্সিল করা জরুরি। ২০০৯ সালের পর আজ পর্যন্ত কেন্দ্রীয় কাউন্সিল করা হয়নি। আর কাউন্সিল না হওয়ার কারণে নেতাদের মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা থাকার কথা তা এখন নেই। এখন অনেকেরই মধ্যে অনিশ্চয়তা রয়েছে এই কারণে তারা কেউ দায়িত্ব নিতে চাইছে না। কিন্তু কাউন্সিল করে যারা যোগ্য নয় তাদেরকে সরিয়ে নতুনদের মধ্যে যারা ভাল করছে তাদেরকে সামনে আনতে হবে। সেটা হচ্ছে না। ঘুরে ফিরে একই মুখ আসছে। কিন্তু গুণগত পরিবর্তন হচ্ছে না। সিদ্ধান্ত নেওয়ার েেত্র খালেদা জিয়া ও তারেক রহমান মূল মতাধর হওয়ায় কখন কি কর্মসূচি আসছে সেটাও নেতারা জানে না। দলের সিনিয়র কয়েকজন নেতা যারা ম্যাডামের সঙ্গে কথা বলার সুযোগ পান তারাই সব জানেন কিন্তু অন্যরা কিছুই জানেন না। এনিয়েও কিছুটা সমস্যা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি