স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগের ২৮-তম সম্মেলনে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
এ সময় মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সহ-সভাপতি মিজানুর রহমান রাতুল ও শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক মির্জা ও হোসেন মোঃ মনির ও ছাত্রলীগ নেতা কাউছার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মিছিল শেষে নতুন জেলা কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টুর সাথে দেখা করে একসাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।




















































