বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেনানিবাসে সৈনিক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০১৫

KHUN

ডেস্ক রিপোর্ট :

যশোর সেনানিবাসের ভেতরে হেলাল উদ্দিন নামের এক সেনাসদস্যকে গলাকেটে হত্যা করা হয়েছে। হেলাল ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার সৈনিক নম্বর ১৪৪৭৯২৫। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী সাংবাদিকদের জানান, লাশ উদ্ধারের কথা জানিয়ে সেনানিবাস থেকে একটি চিরকুট থানায় যায়। এরপর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক ঘটনাস্থলে গিয়ে জানান, গলাকেটে হেলালকে হত্যা করা হয়েছে। এর পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে ওসি নিজেই ঘটনাস্থলে গেছেন।

থানার কর্তব্যরত কর্মকর্তা মঞ্জুর আলী খান জানান, হেলাল উদ্দিনসহ ১১ জন সেনা-ব্যারাকের একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে কেউ তার গলা কেটে দেয়। এর পর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে রাত চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, নিহত হেলাল আট বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ গ্রামের নূরুল হকের ছেলে।

নতুনবার্তা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি