বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হজে পদদলিত হয়ে ৭১৭ হাজির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৫

2015_09_24_14_44_25_6opDkrgstPS0Nxh2mNZCIJK4NXmysk_original
ডেস্ক রিপোর্ট :

সৌদিতে হজের তৃতীয় দিনে বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে কমপক্ষে  ৭১৭

জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪শ। সৌদি আরবের আল আখবারিয়া টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এদিকে স্থানীয় আল আরাবিয়া পত্রিকা জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে সৌদি কর্মীরা। বৃহস্পতিবার হজযাত্রীরা মিনায় হজের অন্যতম আনুষ্ঠানিকতা জামারাহ অর্থাৎ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার সময় ওই পদদলিতের ঘটনা ঘটে।

এবারের হজ মৌসুমে সৌদিতে দুর্ঘটনা যেন পিছুই ছাড়ছে না। এর আগে চলতি মাসের প্রথম দিকে মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল ১০৯ জন হাজি। এ ঘটনায় আহত হয়েছিলেন ২৩৮ জন। হতাহতদের মধ্যে অনেক বিদেশি হাজিও ছিলেন। এসব হতাহতের জন্য কোটি কোটি রিয়ালের আর্থিক সহায়তা ঘোষণা করেছে সৌদি সরকার। এছাড়া হাজিদের হোটেলে কয়েক দফা অগ্নিকাণ্ডের ঘটনায় মাহতাহত হয়েছিলেন আরো বেশ কয়েকজন হাজি।

hajj-mina

চলতি মৌসুমে সৌদিতে হজ উদযাপনের জন্য বিশ্বের ১৬৪টি দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ আরাফাত ময়দানে উপস্থিত হয়েছেন। এছাড়া এবার সৌদি আরব থেকে  হজ উদযাপন করছেন আরো ২ লাখ হাজি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি