বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথমেই থাকবে বাংলাদেশি চ্যানেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

Tofayel_SM_446313372

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
ডেস্ক রিপোর্টঃ

ঢাকা: প্রতিষ্ঠার ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। এই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল প্রদর্শনের ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।

বুধবার (০৯ ডিসেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকের পর তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালিত হবে।  এক্ষেত্রে বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রথমে রেখে পরে বিদেশি চ্যানেল রাখবেন কেবল অপারেটররা। এই সিদ্ধান্ত না মানলে কেবল অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি