বুরুন্ডির রাজধানী বুজুম্বুরাতে সেনাবাহিনীর সঙ্গে একদিন আগে শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছে। এর মধ্যে চার পুলিশ কর্মকর্তা ও চার সৈন্য রয়েছে। এছাড়া এ হামলার ঘটনায় আহত হয়েছে ৯ সৈন্য ও ১১ পুলিশ সদস্য।
শনিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারাটুজা এসব হতাহতের বিষয় নিশ্চিত করে এ ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানায়, বুজুম্বুরাতে বিগত রাতে এবং চলমান আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে সতর্ক রয়েছে। আমার তীব্রভাবে এই ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং উভয়পক্ষকে তৎক্ষণাৎ সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
ফ্রান্সও এ আক্রমণের ঘটনায় নিন্দা প্রকাশ করে বুরুন্ডির সব দলকে একটি সংলাপে বসার আহবান জানিয়েছেন। সহিংসতার মাধ্যমে সংকটের অবসান সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।
বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজা তৃতীয়বারের মতো বিতর্কিতভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করলে এ সহিংসতার সূত্রপাত ঘটে। ক্রমাগত অস্থিতিশীলতায় অগণিত মানুষ নিহত হয় এবং দেশ ছাড়া হয় ১ লাখ ৭০ হাজরের অধিক মানুষ।
এ বছরের মে মাসে নকুরুনজিজা তানজানিয়ায় অবস্থানকালে এক সেনা কর্মকর্তা অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
২০০৫ সালে বুরুন্ডির ১২ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। সংখ্যাগরিষ্ঠ হুতু তুতসি নেতৃত্বাধীন সেনাদের বিরুদ্ধে এ বিদ্রোহ করে। এতে প্রায় ৩ লাখ মানুষ নিহত হয়।

























































