বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃহস্পতিবার জামায়াতের হরতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

36633_0

ডেস্ক রিপোর্টঃ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ রায় ‘নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীকে ঠা-া মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামীকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপুর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

এতে আরো বলা হয়, ‘ঘোষিত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি