শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রণালয় জন্ডিসে আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

asraf
ডেস্ক রিপোর্টঃ
অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রণালয় জন্ডিসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সাথে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর কোন দেশে ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে এতো সুদ নেয়া হয় না। এই অতিরিক্ত সুদ হারই বাংলাদেশে বিনিয়োগ কমে যাওয়ার একটি বড় কারণ। বিনিয়োগ আকৃষ্ট করতে স্থানীয় পর্যায়ে শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে সুদ বিহীন ঋণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
একই সাথে বাংলাদেশের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত তাদের কারো আন্তর্জাতিক ব্যবসারর অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন সৈয়দ আশরাফ। চ্যানেল ২৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি