শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কামরাঙ্গিরচরে নার্গিস হত্যার রহস্য উন্মোচন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

nargis-400x277
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কামরাঙ্গিরচরে গৃহবধূ নার্গিস হত্যাকা-ের রহস্য উন্মোচন করেছে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে। তারা হলেন মো. ফারুক ইসলাম, মো. মেহেদী হাসান ও মো. পারভেজ।

সোমবার বেলা একটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে নিশ্চিত হয়ে কুমিল্লা থেকে প্রথমে ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুর থেকে পারভেজ ও কামরাঙ্গিরচর থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়। মেহেদী হচ্ছেন এ হত্যকা-ের পরিকল্পনাকারী। আর বাকি দুইজন তার সহযোগী।

ডিসি মফিজ উদ্দিন জানান, নিহত নর্গিসের প্রতিবেশী হচ্ছেন মেহেদী। নার্গিসের বাসার পাশের বাড়িতেই স্ত্রী-সন্তানসহ ভাড়া থাকেন মেহেদী। নার্গিসের স্বামীর ব্যস্ততার সুযোগ ও প্রতিবেশী হওয়ার কারণে নার্গিসের সঙ্গে তিন মাস আগে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে ঘটনার দিন মেহেদী তার দুই সহযোগীসহ নার্গিসের বাসায় যায়। এ সময় জোরপূর্বক নার্গিসকে শ্লীলতাহানী ও তার ভিডিও ধারণ করে ব্লাকমেইলের কথা চিন্তা করে। এ কারণে মেহেদীর দুই সহযোগী পারভেজ ও ফারুক মূখোশ (মানকি টুপি) পড়ে নার্গিসের মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। ওই সময় ঘটনার মূল পরিকল্পনাকারী মেহেদী নার্গিসের বাসার প্রধান ফটকের সামনে দাড়িয়ে থেকে পাহাড়া দিচ্ছিল। এছাড়া ঘটনার সময় বাসায় থাকা নার্গিসের চারবছর বয়সী ছেলের মুখেও তারা স্বচটেপ লাগিয়ে দেয়। মুখোমন্ডলে স্কচটেপ দিয়ে আটকে দেয়ার কারণে শ্বাসরোধ হয়ে মারা যান নার্গিস। পরে তারা বাসা থেকে স্বার্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বং তদন্ত শুরু করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, পুলিশ প্রথমেই মেহেদীকে সন্দেহ করেছিল। কিন্তু প্রমাণ না থাকায় তাকে আটক করা হয়নি। আর মেহেদীও ঘটনার পর থেকেই নিজ বাসাতেই ছিলেন। তার আচড়ন এমন ছিল ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে মেহেদীর দুই সহযোগী পারভেজ ও ফারুক তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যান।

মফিজ উদ্দিন আরো জানান, ঘটনার পর নার্গিসের ভাই জাহাঙ্গীর একটি হত্যা মামলা দায়ের করেণ। এতে আসামী করা হয় নার্গিসের স্বামীসহ কয়েকজনকে। পরে পুলিশ প্রথমে নার্গিসের স্বামী ও তার ছোট ভাইকে গ্রেফতার করে। তারা বর্তমানে কারন্তরীন রয়েছেন। কিন্তু প্রথম থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছেন। একপর্যায়ে পুলিশও নিশ্চিত হয় যে স্বামী ও তার ছোট ভাই সত্যি বলছেন। এরপর পুলিশ ভিন্নভাবে তদন্ত শুরু করে এবং ঘটনার রহস্য উন্মোচন করে।

এক প্রশ্নে জবাবে ডিসি মফিজ উদ্দিন জানান, গ্রেফতার তিনজন এ্যাম্ব্রয়ডারির কাজ করেন। এর সুবাদেই তাদের পরিচয় এবং বন্দুত্বপূণ্য সম্পর্ক গড়ে উঠে। এ হত্যাকা-ের পরিকল্পনা মেহেদীর বাসায় করা হয়।

অপর এক প্রশ্নের উত্তরে মফিজ উদ্দিন জানান, স্বামী যৌতুকের জন্য নার্গিসকে চাপ দিতো। এ কারণেই নার্গিসের পরিবার মনে করেছিল যে স্বামীই নার্গিসকে হত্যা করেছে। এ কারণে তারা মামলায় স্বামী ও তার ভাইকে আসামি করে। ঘটনার তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়ার কথা জানান পুলিশের লালবাগ জোনের এ ডিসি।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর কামরাঙ্গিরচরের নওগাঁয় একটি বাসার নীচ তলা থেকে নার্গিসের লাশ উদ্ধার করে পুলিশ। নার্গিসের স্বামীর নাম ইব্রাহীম মোল্লা। নীলক্ষেতের একটি ফটোষ্ট্যাটের দোকানে কাজ করেন ইব্রাহীম। তিনি সকালে কর্মস্থলে যান আর ফেরেন রাতে। এ সুযোগে প্রতিবেশি মেহেদীর সঙ্গে নার্গিসের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি