ডেস্ক রিপোর্টঃ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির ময়মনসিংহের সংসদ সদস্য হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে আগামী ২৩ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।























































